ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় আরও ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত

রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তারা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। বুধবার (২ আগস্ট) জেলার সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন এ তথ্য জানান।


সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া ১৫ জনের মধ্যে সদর হাসপাতালে ৮ জন, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ২ জন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৫ রোগী ভর্তি হয়েছেন।


এছাড়াও গত জানুয়ারি মাস থেকে আগস্ট ১ তারিখ পর্যন্ত ৩১৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২৭৩ জন রোগী সুস্থ হয়েছেন। বাকি ৪১ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।


সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, এখনও এক থেকে দুই মাস ডেঙ্গুর প্রকোপ থাকবে। জেলার সবগুলো উপজেলাতেই ডেঙ্গু রোগী রয়েছে। এখন জেলা থেকেই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। তাই নিজেদেরকে সচেতন থাকতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না, বাড়ির আঙিনা পরিস্কার রাখতে হবে।


তিনি আরও বলেন, জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হচ্ছে। ৫০ টাকা দিয়ে সরকারি হাসপাতাল গুলোতে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page

↑